সিলেটে বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার থেকে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘সিলেট ট্রাভেল মার্ট-২০১০’। পর্যটনবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর-এর উদ্যোগে স্থানীয় ধোপা দীঘির পাড়ের ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত হবে এ মেলা। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী।তিন দিনের এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে, ট্যুরিজম মালয়েশিয়া, কোরাল রিফ প্রোপার্টিজ, সেঞ্চুরি গ্রুপ, গ্রান্ড প্রিন্স হোটেল, আরভিং গ্রুপ, লং বিচ হোটেল, প্রাসাদ প্যারাডাইস, আল জেসোর রিসোর্ট, পিবল স্টোন সি রিসোর্ট, সিটি ভিউ গার্ডেন সিটি, ইউনাইটেড এয়ারওয়েজ, মাউনটেন ক্লাব ট্যুরস, ফরচুন এয়ার ইন্টারন্যাশনাল, দি ট্যুর ওয়ান, হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপ, লতিফ ট্রাভেলস, আমেজিং হলিডেজ, সানরাইজ ট্যুরস এবং মাল্টিপ্ল্যান লিমিটেড।ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ এ মেলার পৃষ্ঠপোষক।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। এ জন্য কোনো প্রবেশমূল্য থাকবে না। বিজ্ঞপ্তি।