সিলেটে বৃহস্পতিবার থেকে পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ‘সিলেট ট্রাভেল মার্ট-২০১৫’ শিরোনামে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে নগরের রোজভিউ হোটেলে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এয়ারলাইনস ক্লাব অব সিলেট-এর সহযোগিতায় মেলাটি আয়োজন করছে। এতে বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তি