সিলেটে বৈশ্বিক ব্যবসায় সম্মেলন ২১ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২১ অক্টোবর থেকে সিলেটে সপ্তাহব্যাপী বৈশ্বিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এ সম্মেলনের যৌথ আয়োজক।

গতকাল বুধবার সিলেট চেম্বার ভবনে এক অনুষ্ঠানে ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’ শীর্ষক এ সম্মেলনের লোগো উন্মোচন করেন স্থানীয় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।

সিলেট নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ সময়ে এনআরবির বৈশ্বিক ব্যবসায় সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম এবং প্রবাসীদের পক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে বিবিসিসিআইয়ের পরিচালক আবদুল কাইয়ুম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের সাবেক চেয়ারম্যান বিজিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।