সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের ব্রোকারেজ হাউসের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের জিন্দাবাজারের আল হামরা শপিং সিটিতে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ব্রোকারেজ হাউসের শাখা খোলা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল এমপি ব্রোকারেজ হাউসের এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ফার্স্ট ভাইস চেয়ারম্যান এম এস আহসান, অডিট কমিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, পরিচালকদের মধ্যে প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান, সুব্রত নারায়ণ রায় ও এ কে এম সাহিদ রেজা, উদ্যোক্তা আলহাজ তারা মিয়া খান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।এ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আবদুল আজিজ, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল ইসলাম, ফার্স্ট লিড সিকিউরিটিজের চেয়ারম্যান এ টি এম শোয়েব। বিজ্ঞপ্তি।