সিলেটে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহি ঈদগাহের খেলার মাঠে শুরু হওয়া মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনেই গতকাল প্রচুর ক্রেতা–দর্শনার্থীর সমাগম ঘটে l প্রথম আলো
সিলেটের শাহি ঈদগাহের খেলার মাঠে শুরু হওয়া মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনেই গতকাল প্রচুর ক্রেতা–দর্শনার্থীর সমাগম ঘটে l প্রথম আলো

সিলেটের শাহি ঈদগাহের খেলার মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) আয়োজিত এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মাতলুব আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রমুখ।
এসএমসিসিআইয়ের সহসভাপতি হাসিন আহমদ জানান, মেলায় ১৬০টি স্টল, ২০টি প্যাভিলিয়ন ও তিনটি ‘ফরেন জোন’ রয়েছে। এতে চীন, তুরস্ক, আমেরিকা, ইরান, কোরিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের কয়েকটি স্টলও অংশ নিয়েছে। প্রথম দিনেই গতকাল মেলায় প্রচুর ক্রেতা-দর্শনাথীর সমাগম ঘটে। মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।