সিলেটে মাসব্যাপী তাঁত ও কুটিরশিল্প মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মাছিমপুর কয়েদি মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত ও কুটিরশিল্প মেলা। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৬০টি প্রতিষ্ঠান স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে।শ্রমিক কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন মেলাটির আয়োজন করেছে। সিলেটের জেলা প্রশাসক আব্দুজ জহির চৌধুরী প্রধান অতিথি হিসেবে গত সোমবার মেলাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক, আইনজীবী শাহ মো. মোশাহিদ আলী, সাংবাদিক আবুল মোহাম্মদ এবং শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি কালাম আহমদ।