প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরসহ ৮৫ জনের ঠোঁটকাটা, তালুকাটা ও মুখমণ্ডলের অন্যান্য বিকৃতি সারিয়ে তুলে মুখমণ্ডল পুনর্গঠন কর্মসূচির সমাপনী শেভরনের জালালাবাদ গ্যাসপ্লান্ট-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিলেটের একটি হোটেলে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল পরিচালিত এ অনুষ্ঠান আয়োজন করে শেভরন বাংলাদেশ। রোটারি ক্লাব জালালাবাদ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় দশ দিনব্যাপী এই কর্মসূচিতে অর্থায়নও করে শেভরন। রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী দরিদ্র শিশুদের বিভিন্ন শারীরিক পুনর্গঠন ও চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত একটি অলাভজনক জনহিতকর সংস্থা। বিজ্ঞপ্তি।