সিলেটে শাহজালাল ইসলামী ব্যাংকের আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের একটি হোটেলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড স্থানীয় গ্রাহকদের এক ইফতার অনুষ্ঠান এবং পবিত্র রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পরিচালক রুকন উদ্দিন খান ও মো. মাসুদ। সিলেটের বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মিল হোসেন আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।