সিলেটে সাউথইস্ট ব্যাংকের তিনটি শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের তাজপুর, বিশ্বনাথ ও বিয়ানীবাজারে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের তিনটি নতুন এসএমই/কৃষি শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের কোম্পানি সচিব মুহাম্মাদ শাহাজাহান প্রধান অতিথি হিসেবে শাখাগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের লালদীঘিরপাড় শাখার প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়াউস শামস চৌধুরী এবং নতুন শাখাগুলোর প্রধানেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাউথইস্ট ব্যাংকের এই তিনটি এসএমই/কৃষি শাখা গ্রাহকদের সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা ও ঋণ সুবিধা প্রদান করবে। সেই সঙ্গে প্রবাসীদের পাঠানো অর্থ উচ্চ বিনিময় হারে ও দ্রুততার সঙ্গে তাঁদের স্বজন বা উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।