সিলেটে সুবিধাবঞ্চিতদের জন্য বিকল্প জীবিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সদর উপজেলার এক হাজার ২০০ জন সুবিধাবঞ্চিত নারী-পুরুষের জন্য তৃতীয় বিকল্প জীবিকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেভরন বাংলাদেশ ও এফআইভিডিবি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এফআইভিডিবির কাছে অর্থায়নের চেক হস্তান্তর করে শেভরন। অনুষ্ঠানে এফআইভিডিবির নির্বাহী পরিচালক জেহিন আহমেদ, শেভরন বাংলাদেশের পরিচালক (আইন) জোসেফ এ টমকিউয়েজ, এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক নাসের আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।