সিলেটে হকারমুক্ত ফুটপাত চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফুটপাত হকারমুক্ত করার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। তা না হলে তাঁরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।গত বুধবার রাতে নগরের মিলেনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি হাজি শেখ মখন মিয়া।মিলেনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তুরন মিয়া, নাজমুল হক, সালাম মিয়া, চন্দন সাহা, সিলেট চেম্বারের পরিচালক আবরার আহমেদ, ইয়াছিন সুমন, আওলাদ হোসেন, বেলাল আহমদ, জবরুল ইসলাম, তাইজুল ইসলাম, কয়ছর আলী প্রমুখ বক্তব্য দেন।সভায় বলা হয়, ব্যবসায়ীরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং সরকারকে কর দিচ্ছেন। কিন্তু হকারেরা ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করে ব্যবসায়ীদের ব্যবসায়ে প্রতিকূলতা সৃষ্টি করছে।