সিলেটে ১০০ আদিবাসী তরুণীর মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা যুব উন্নয়ন কার্যালয় ১০০ জন আদিবাসী তরুণীকে বাটিক, সেলাই, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন ধরনের আয়বর্ধকমূলক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দিয়েছে।প্রশিক্ষণ শেষে তাদেরকে গত রোববার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেববাজার উচ্চবিদ্যালয় ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ দেয়।একডোর সভাপতি অনিল কিষান সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ আবদুল হাই আল-মামুন, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক শামীম ইমাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাহেদ হাসান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও সাহেববাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র কুমার সিংহ।