সিলেটে ১৪ এপ্রিল এসএমই মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরে প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ১৪ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে তিন দিনের এ মেলা শুরু হবে।মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও প্রত্যন্ত অঞ্চলের এসএমই প্রতিষ্ঠানগুলোর ৫৫টি স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।