সিলেটের আম্বরখানায় ডাচ্-বাংলা ব্যাংকের ১০১তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোতোয়ালির আম্বরখানার লেইস সুপার মার্কেটে গত রোববার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১০১তম শাখা খোলা হয়েছে।ডিবিবিএলের অন্যান্য শাখার মতো এটিও শুরু থেকেই গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সুবিধা দিচ্ছে।ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডের সুবিধাসহ নানাবিধ ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা দিয়ে আসছে। ডিবিবিএল দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এটিএম বুথ ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ব্যাংকিং সেবা দিয়ে আসছে। এই ব্যাংক বর্তমানে দেশের ১৭ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। বিজ্ঞপ্তি।