সিলেটের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল গঠন করা দরকার
সিলেটকে এগিয়ে নিতে হলে এখানে একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা প্রয়োজন। যুক্তরাজ্যসহ প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা সহযোগিতা ও বিনিয়োগ করলে এখানে দ্রুত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা সম্ভব।সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ। শনিবার বিকেলে চেম্বার ভবনের সভাকক্ষে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হক, সহসভাপতি ইফতেখার আহমদ, পরিচালক সালাহউদ্দিন আলী আহমদ, মো. সিরাজুল ইসলাম, গোলাম রব্বানী চৌধুরী, এজাজ আহমেদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মো. ওয়াহিদুজ্জামান, মো. মামুন কিবরিয়া, মো. এমদাদ হোসেন, তাহমিন আহমেদ, মাসুদ আহমদ চৌধুরী, মুশফিক জায়গীরদার প্রমুখ।