সিলেটের উপশহরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক সিলেটের উপশহরের মেইন রোডের ডি ব্লকে এটিএম ও অনলাইন ব্যাংকিং সুবিধাসংবলিত একটি শাখা খুলেছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী মঙ্গলবার এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মূহায়মেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, এ উপশহর হচ্ছে সিলেটের নতুন একটি প্রসিদ্ধ আবাসিক এলাকা, যেখানে সারা দেশের মতোই ব্র্যাক ব্যাংক তার আধুনিক ব্যাংকিং সুবিধা দেবে। বিজ্ঞপ্তি।