সিলেটের জিন্দাবাজারে পারফিউম ওয়ার্ল্ডের বিক্রয়কেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটিতে সম্প্রতি পারফিউম ওয়ার্ল্ডের অষ্টম আউটলেট বা বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকী এবং মডেল ও টিভি অভিনেত্রী মুনমুন। এ সময় বাংলা পারফিউমসের চেয়ারম্যান মো. ফরিদুল হাসান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার নজরুল ইসলাম, পরিচালক রেশাদ এইচ খান উপস্থিত ছিলেন।বাংলা পারফিউমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই বিক্রয়কেন্দ্রে গুচ্চি, বারবেরি, কার্টিয়ের, ভার্সাসে, ডানহিল, থিয়েরি মুগলার, মঁতব্লাশ, ভিক্টোরিনক্স, গিয়ারফ্রাঙ্কো ফেরে, অ্যাজারে, এসকাডা, হুগো, রবার্টো কাভাল্লি, হেরমেস, বস, ভ্যালেন্টিনো প্রভৃতি ব্র্যান্ডের সুগন্ধি পাওয়া যাবে।