সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি ব্যাপক হারে কমে গেছে।২০১১-১২ অর্থবছরে যেখানে তিন লাখ ৯৩ হাজার মেট্রিক টন কয়লা আমদানি হয়েছিল সেখানে সর্বশেষ ২০১২-১৩ অর্থবছরে তা দুই লাখ মেট্রিক টনে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে কয়লা আমদানি কমেছে এক লাখ ৯৩ হাজার মে. টন।তবে স্থলবন্দটিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে এই স্থলবন্দরে ৫৬ কোটি ১২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা ৪৫ কোটি ২৮ লাখ টাকার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেশি। এর আগের ২০১১-১২ অর্থবছরে ৫০ কোটি ২০ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫৮ কোটি ৬৫ লাখ টাকা।তামাবিল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মহসিন ভূঁইয়া জানান, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতের খনিগুলো থেকে কয়লা উত্তোলন কম হওয়ায় পণ্যটির আমদানি কমেছে।