সিলেটের বিয়ানীবাজারে ব্যাংক এশিয়ার ৪১তম শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজারে ব্যাংক এশিয়ার ৪১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক মো. সাফওয়ান চৌধুরী এ নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ এবং স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের সার্বিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একই দিনে সিলেট শহরের রিকাবীবাজার পয়েন্টে ব্যাংক এশিয়ার তৃতীয় এসএমই সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ এ সেন্টারের উদ্বোধন করেন।ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। এসএমই ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে এ ব্যাংক গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে সহজ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিংসেবা। বিজ্ঞপ্তি।