সীতাকুণ্ড সদরে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমজমাট হয়ে উঠছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন বিপণিবিতান ও মার্কেট।পৌর এলাকার ন্যাশনাল মার্কেট, সুপার মার্কেট, নাহার প্লাজা, সমবায় বিতান, আফরোজা প্লাজা, মহিলা মার্কেট; কুমিরার চৌধুরী মার্কেট; ভাটিয়ারী শপিং মার্কেট; বাড়বকুণ্ডের গনি মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ভিড় লক্ষ করা গেছে।নাহার প্লাজার আঁচল শাড়ি বিতানের মালিক নিজাম উদ্দিন জানান, এবার দেশীয় পোশাকের চাহিদা বেশি।স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় জুয়েলারি দোকানগুলোয় তেমন বেচাকেনা হচ্ছে না বলে জানান সীতাকুণ্ড শপিং সেন্টারের বিবি স্বর্ণ শিল্পালয়ের মালিক বিশ্বজিৎ বণিক। তবে ক্রেতাদের অভিযোগ হলো, এবার দাম একটু চড়া। গোলাবাড়িয়া গ্রামের আবদুর রশীদ জানান, দামাদামি করেই পোশাক-আশাক কিনতে হয়।এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, চোরাইপথে কাপড় না আসায় এবং বিদেশি কাপড়ের ওপর সরকার কর বাড়িয়ে দেওয়ায় দাম একটু বেশি পড়ছে।কুমিরা শপিং সেন্টারের উজ্জ্বল ক্লথের বিক্রয়কর্মী মাহমুদুল হক জানান, রমজানের শুরু থেকেই পুরোদমে বিক্রি হচ্ছে। সীতাকুণ্ড উপজেলা ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম ওয়াহেদী ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় টহল পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, নিরাপত্তার বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।