সীতাকুণ্ডের মাদামবিবির হাটে এনসিসি ব্যাংকের ৭২তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইনের সুবিধা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে এনসিসি ব্যাংক লিমিটেডের ৭২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু প্রধান অতিথি হিসেবে সম্প্রতি নতুন এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসিন, পরিচালক নুরুন নেওয়াজ সেলিম, ফখরুল আনোয়ার ও খায়রুল আলম চাকলাদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান স্বপন কুমার দাশ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, শিল্পোদ্যোক্তা আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।ইয়াকুব আলী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুরোনো জাহাজকে ঘিরে ব্যবসায়িক উদ্যোগ ছাড়াও রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনেক সম্ভাবনাময় খাত। বিজ্ঞপ্তি।