সীমান্ত ব্যাংকের কার্যক্রম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত ব্যাংকের প্রধান শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ও ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল রোববার ঢাকার সীমান্ত স্কয়ারে এ শাখার উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের ৫৭তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রমে এসেছে ব্যাংকটি। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিজিবির বর্তমান ও সাবেক সদস্যরা ছাড়াও দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে এ ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, ব্যাংকের পরিচালকেরা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।