প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) আরও একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের নির্বাহী পর্ষদের চেয়ারপারসন পারভীন হক সিকদার গত বৃহস্পতিবার বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এফ এম শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, মো. বদিউল আলম, ওয়াসিফ আলী খান, উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, আবদুস সোবহান খান, শাহ সৈয়দ আবদুল বারী, মো. ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।