সীমান্তবর্তী গ্রামের নারীদের সচ্ছল করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) তত্ত্বাবধানে যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী বসতপুর গ্রামের নারীদের সচ্ছল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।গ্রামটির সহিংসতা ও পাচারের শিকার নারীদের জীবন থেকে দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে সিটি ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় এই প্রকল্প নেওয়া হয়। যেটি যৌথভাবে বাস্তবায়ন করবে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা ও দৈনিক গ্রামের কাগজ।এ ব্যাপারে গতকাল শনিবার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্পটির আওতায় বসতপুরে নারীদের জন্য একটি সেলাই প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে, যা থেকে গ্রামের প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এমআরডিআইয়ের সিএসআর কার্যক্রমের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিতাংশু কুমার সুর চৌধুরী, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।এই প্রকল্পটি সিএসআর তহবিলকে সামাজিক উন্নয়নের বিকল্প পন্থা হিসেবে কাজে লাগানোর জন্য এমআরডিআইয়ের একটি উদ্যোগ, যা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।গভর্নর বলেন, ব্যাংকিং খাত ব্যবসায় ও উন্নয়নের সঙ্গে সিএসআর তহবিলকে যুক্ত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিজ্ঞপ্তি।