সুইজারল্যান্ডের সঙ্গে চীনের মুক্তবাণিজ্য চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সই করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। এটি হচ্ছে বড় কোনো পশ্চিমা অর্থনীতির সঙ্গে চীনের এ ধরনের প্রথম চুক্তি।চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সুইজারল্যান্ড সফরকালে চুক্তি সম্পাদিত হয়। গত মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হলো তাঁর প্রথম বিদেশ সফর। তাঁর গতকালই জার্মানি সফরে যাওয়ার কথা।বর্তমানে চীন ও সুইজারল্যান্ডের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দুই হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। ঘড়ি, ওষুধ, বস্ত্র ও দুগ্ধজাত পণ্য আমদানি-রপ্তানির সুবাদে এই পরিমাণ বাণিজ্য হয়।প্রাথমিক চুক্তি সম্পাদনের পর লি কেকিয়াং সাংবাদিকদের বলেন, ‘এটি হচ্ছে ইউরোপে বড় কোনো অর্থনীতি এবং বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির কোনো একটি দেশের সঙ্গে চীনের প্রথম দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি।’‘এই চুক্তি বিশ্বে মুক্তবাণিজ্যের ক্ষেত্রে অর্থপূর্ণ ফল বয়ে আনবে’ বলে লি কেকিয়াং উল্লেখ করেন।অন্যদিকে সুইস প্রেসিডেন্ট উয়েলি মৌরার চুক্তিটিকে একটি ‘সত্যিকারের মাইলফলক’ বলে অভিহিত করেছেন।