সুইডেন বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন। বাংলাদেশে নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত জোহান প্রিসেল গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিডা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সুইডিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের দ্রুত বিকাশমান মধ্যবিত্ত শ্রেণি এ দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি। তিনি বলেন, সুইডেন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও বিদ্যুৎ সঞ্চালন খাতে বিনিয়োগে আগ্রহী। বিজ্ঞপ্তি