সুইডেনে রপ্তানি বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরে সুইডেনে বাংলাদেশের রপ্তানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে সুইডেনে বাংলাদেশের রপ্তানি ছিল ২৩ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ১৭ লাখ ৪০ ডলার। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যানিলি লিনডাল কেনির সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াসামগ্রী, সিরামিক, মাছ, ফুটওয়্যার এবং ক্যাপ আমদানি করে থাকে। দিন দিন দেশটির এসব পণ্যের চাহিদা বাড়ছে। সুইডেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছি।’