সুইস ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যে সুইজারল্যান্ডের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল দুই দিনের সফরে বাংলাদেশে এসেছে। গতকাল রোববার প্রতিনিধিদলটি ঢাকায় এসে পৌঁছায়। দলটির নেতৃত্ব দিচ্ছেন সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিভাগের প্রধান এরিক মার্টিন। প্রতিনিধিদল শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবে। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে ২০১২ সালে ৪০ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল, যা তার আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। বিজ্ঞপ্তি।