সুইস ব্যাংক ইউবিএস মন্দার সময় নেওয়া ঋণ পরিশোধ করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস পাঁচ বছর আগে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে আর্থিক স্থিতিশীলতা তহবিলের আওতায় নেওয়া একটি ঋণ পরিশোধ করেছে। আবাসন খাতের বিপজ্জনক সম্পদের বিপরীতে ঋণ দিয়ে ইউরোপ-আমেরিকার বড় বড় ব্যাংকের মতো ইউবিএসও চরম তহবিলসংকটে পড়ে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময়ে এ ঋণ নিয়েছিল। তখন ব্যাংকটি দেউলিয়া হয়ে পড়েছিল। খবর বিবিসির।বিপজ্জনক ওই সম্পদের মূল্যমান ছিল তিন হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারের সমান। তবে এখন এর মূল্য আরও বেড়ে লাভের পর্যায়ে এসেছে।এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধের পাশাপাশি ইউবিএস এই কথাও জানিয়েছে যে তারা নিজেদের সম্পদ কিনে নেবে; যেটির মাধ্যমে ঋণসংকটে দেউলিয়া হয়ে পড়া অধ্যায়ের সমাপ্তি ঘটবে বলে তারা আশা করছে। সে জন্য তারা ঋণ পরিশোধকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) জানিয়েছে, বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়ে ব্যাংকগুলো ২০১১ ও ২০১২ সালে নেওয়া ঋণের বিপরীতে আরও ৬৫ কোটি ৪০ লাখ ইউরোর সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে।বন্ধকি ঋণের সংকটের জের ধরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মন্দার সময়ে ব্যাংকগুলো এক লাখ কোটি ইউরোর বেশি পরিমাণ অর্থ ঋণ নিয়েছিল। এর ২৫ শতাংশের বেশি অবশ্য তারা ইতিমধ্যে পরিশোধ করেছে।