সুইস ব্যাংক ইউবিএস ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইস ব্যাংক ইউবিএস আগামী তিন বছরে বিশ্বব্যাপী তাদের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।ব্যয় কমানো ও বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রম সংকুচিত করার লক্ষ্যে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিয়েছে। কর্মী ছাঁটাইয়ের ফলে ৩৪০ কোটি সুইস ফ্রাঁ সাশ্রয় হবে বলে ব্যাংকটি আশা করছে। আগামী তিন বছরে ইউবিএস বা ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড ২০১৫ সালের মধ্যে তার ১৬ শতাংশ কর্মী ছাঁটাই করবে। তবে কোন কোন জায়গায় কর্মী ছাঁটাই করা হচ্ছে তা কিন্তু ব্যাংকটি বলেনি। বর্তমানে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির জনবল হচ্ছে ৬৪ হাজার।এদিকে লন্ডন থেকে ব্যাংকটির ১০০ কর্মীকে ইতিমধ্যে দেশে পাঠানো হয়েছে। তাদের অবশ্য বলা হয়েছে যে তারা যে কাজ করছে সেটি গুটিয়ে নিচ্ছে ব্যাংক। তাঁরা অবশ্য পূর্ণ বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হবে। ইউবিএস এখন ছয় হাজার ৬০০ লোকবল নিয়ে যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করছে।বৈশ্বিক অর্থনীতিতে সংকটের কারণে যে কয়টি ব্যাংক সবচেয়ে বেশি সমস্যায় পড়ে তার মধ্যে ইউবিএস অন্যতম একটি। সূত্র: বিবিসি।