সুইস ব্যাংকগুলো লোক ছাঁটাই করতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি দেওয়া অর্থ নিরাপদে গচ্ছিত রাখার জন্য সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বছরের পর বছর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য লোকদের বেশ পছন্দের ছিল।
হালে কর ফাঁকি রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর তৎপরতা ও পাচারকৃত অর্থ গচ্ছিত রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রণবিধি কড়াকড়ি হওয়ায় চাপে পড়েছে সুইস ব্যাংকগুলো। আর এই চাপ সামলাতে এখন কর্মী ছাঁটাইয়ের দিকে হাঁটতে যাচ্ছে অনেক ব্যাংক।
পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই (যা আগে আর্নেস্ট অ্যান্ড ইয়ং নামে পরিচিত ছিল) গত মাসে ১২০টি সুইস ব্যাংকের ওপর জরিপ চালিয়ে এই তথ্য পেয়েছে। অবশ্য এই জরিপে বৃহত্তম দুই ব্যাংক ইউবিএস ও ক্রেডিট সুইসকে রাখা হয়নি।
ইওয়াই বলছে, সুদের হার কমে যাওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণবিধির কড়াকড়ি ও লেনদেন কমে যাওয়ায় সুইস ব্যাংকগুলো এখন বেশ বেকায়দায় আছে। অনেক ব্যাংকই এখন তাদের ব্যবসার মডেল পুনর্গঠন করার কথা ভাবছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইস সরকার করের তথ্য বিনিময়সংক্রান্ত যে চুক্তি করেছে, তাতে সুইস ব্যাংকগুলোয় গচ্ছিত মার্কিন নাগরিকদের অর্থ-সম্পদের হিসাব মার্কিন সরকারের কাছে হস্তান্তরের সুযোগ রয়েছে। এর ফলে সুইস ব্যাংকগুলোর দীর্ঘদিনের গোপনীয়তার প্রথা হুমকির মুখে পড়েছে।
জরিপে অংশগ্রহণকারী ৭৩ শতাংশ ব্যাংক মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ব্যাংক খাতে বিপর্যয় ডেকে আনবে। সূত্র: এএফপি