প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেঙ্গল হোটেলস অ্যান্ড রিসোর্টের মাধ্যমে ‘সুইসোটেল ঢাকা’কে অর্থায়নের ম্যান্ডেট পেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান সাংসদ মোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান জসিমউদ্দীন, পরিচালক হুমায়ুন কবির এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, সৈয়দ রফিকুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।