সুতা আমদানিতে স্বল্প সুদের ঋণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙিন সুতা আমদানিতে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে স্বল্প সুদের ঋণ-সুবিধা পাওয়া যাবে। এত দিন শুধু বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য মিলগুলো সুতা তৈরির জন্য তুলা আমদানিতে এ সুবিধা নিতে পারত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ-সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানাতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোতে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানি কাজে ব্যবহারের জন্য এত দিন শুধু বিটিএমএর সদস্য মিলগুলোর তুলা আমদানির জন্য ইডিএফ থেকে ঋণ-সুবিধা দেওয়া হতো। এখন থেকে এসব মিলের পাশাপাশি বাংলাদেশ রঙিন সুতা রপ্তানিকারক সংগঠনের (বিডিওয়াইইএ) সদস্য মিলও এ ধরনের সুবিধা নিতে পারবে। এ ধরনের প্রতিষ্ঠান ১২ মাসের মোট ব্যাক টু ব্যাক এলসি অথবা এক কোটি ৫০ লাখ টাকা, যেটি কম হবে সে পরিমাণ ঋণ-সুবিধা পাবে।