সুদ মওকুফসুবিধার দ্রুত বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ঘোষিত সুদ মওকুফসুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন একদল বিনিয়োগকারী।বিশেষ স্কিম প্রণয়ন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানের কাছে গতকাল সোমবার এ দাবি জানানো হয়। পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের একটি প্রতিনিধিদল এ দাবি জানায়। এ সময় তাঁরা সুদ মওকুফসুবিধার দ্রুত বাস্তবায়নসহ ১০ দফা দাবি পেশ করেন। একই দিনে আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। পরে তিনি বলেন, ‘আমরা যতদূর সম্ভব পুঁজিবাজারকে স্থিতিশীল করার চেষ্টা করছিলাম। বাজার তো স্থিতিশীল হয়ে গেছিল। কিন্তু আজকে (গতকাল) বাজার একটু খারাপ রয়েছে। আমি মনে করি, বাজার নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো।’ সালমান আরও বলেন, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসংক্রান্ত কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার। কেউ কেউ বলছেন, পরিশোধিত মূলধনের ওপর ভিত্তি করে ব্যাংকের বিনিয়োগ হিসাব করা হবে। এটা আসলে ভুল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে আইসিবির এমডির কাছে জানানো দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর কোটা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা। সেই সঙ্গে এর সময়সীমাও ২০১৬ সাল পর্যন্ত বাড়ানো। এ ছাড়া আইপিওতে মিউচুয়াল ফান্ডের জন্য বরাদ্দকৃত ২০ শতাংশ কোটা বাতিল করা ও বিনিয়োগকারীদের লোকসানি হিসাবে শেয়ার কেনাবেচার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।