সুদ মওকুফের দাবি জানাল আইবিএফবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির নিরাপত্তা বিধানে কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
এক বিজ্ঞপ্তিতে গতকাল আইবিএফবি বলেছে, রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যবসা ও আর্থিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে।
এই বিবেচনায় ঋণ শ্রেণীকরণের সময়সীমা তিন মাসের পরিবর্তে ছয় মাস করা, ব্যাংকঋণ পুনঃ তফসিলীকরণ, রাজনৈতিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুদ মওকুফ, ঋণের সুদের হার ১০ শতাংশের নিচে নামানো এবং ঋণের সুদ ও সঞ্চয়ের সুদ হারের পার্থক্য ৪ শতাংশের নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।