সুদবিহীন কিস্তিতে ইলেকট্রনিক পণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ক্রেডিট কার্ডধারীরা র্যাংগস ইন্ডাস্ট্রির শোরুম থেকে সুদবিহীন ১২টি মাসিক কিস্তিতে যেকোনো ইলেকট্রনিক পণ্য কিনতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি ইবিএল ও র্যাংগসের মধ্যে একটি চুক্তি হয়েছে। ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং র্যাংগস ইন্ডাস্ট্রির প্রধান পরিচালন কর্মকর্তা মো. মুনির উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি