সুদের হার দশমিক ৫ শতাংশে বহাল রাখল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও এক মাসের জন্য যুক্তরাজ্যে ব্যাংক ঋণের সুদের হার দশমিক ৫ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ঋণে সর্বনিম্ন সুদের হার নির্ধারণের পাঁচ বছর পর ব্যাংক অব ইংল্যান্ডের মনিটরি পলিসি কমিটির পক্ষ থেকে সুদের হার বিষয়ে এই প্রথম কোনো ঘোষণা এল।

দেশটির বেকারত্বের পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের ‘ফরওয়ার্ড গাইডেন্স’ নীতি সংশোধনের পর সুদের হার নিয়ে এবারই মুখ খুলল ব্যাংকটি। বিশ্লেষকেরা বলছেন, ২০১৫ সালের বসন্তের আগে এ হার বাড়ার সম্ভাবনা খুব কম।

আইএইচএস গ্লোবাল ইনসাইটের প্রধান অর্থনীতিবিদ হাওয়ার্ড আরচার বলেন, এটা পরিষ্কার যে ব্যাংক অব ইংল্যান্ড চাইছে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি অব্যাহত রাখতে এবং হুটহাট করে সুদের হার বাড়িয়ে ওই কর্মসূচির গলা টিপে ধরার কোনো ইচ্ছা নেই ব্যাংকটির।

ব্যাংকটি ২০১৫ সালের শেষ নাগাদ এই হার বাড়িয়ে এক শতাংশে এবং ২০১৬ সালের শেষ নাগাদ ২ শতাংশে নিতে চায় বলে মনে করছেন হাওয়ার্ড আরচার।