সুনামগঞ্জ চেম্বারের নতুন পর্ষদের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক সম্প্রতি শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নতুন পর্ষদের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক নুরুল হুদা মুকুট, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলী আমজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফতাব উদ্দিন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ব্যবসায়ী করুণাসিন্ধু চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান আমির আলী প্রমুখ।বক্তব্য পর্ব শেষে নতুন পরিচালনা পর্ষদ শপথ নেন।এ ছাড়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।