সুনামগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার চেম্বারের নবনির্মিত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সভায় চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল সভাপতিত্ব করেন। এতে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল হক, সহসভাপতি সজীব রঞ্জন দাশ, পরিচালক রাখাব উদ্দিন, অমল কর, আবদুল হাই মনির, সাবেক সহসভাপতি মোজাম্মেল হক ও করুণা সিন্ধু চৌধুরী বক্তব্য দেন।চেম্বারের সচিব পুলক দাস সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ ছাড়া সহসভাপতি সজীব রঞ্জন দাশ চেম্বারের আগামী এক বছরের জন্য ৩৫ লাখ টাকার বাজেট পেশ করেন।