সুনামগঞ্জ দিয়ে কয়লা আমদানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্কস্টেশন দিয়ে কয়লা আমদানি আবার শুরু হয়েছে। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বলেন, সুনামগঞ্জে তিনটি শুল্কস্টেশনের মধ্যে গতকাল শুধু বড়ছড়া স্টেশন দিয়েই কয়লা আমদানি হয়েছে। প্রথম দিন ৫০০ মেট্রিক টন কয়লা এসেছে। কয়লা উত্তোলন-প্রক্রিয়া নিয়ে ভারতের পরিবেশবাদী সংগঠন গ্রিন ট্রাইব্যুনাল রিট করায় ভারতীয় আদালতের নির্দেশে মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। সে কারণেই গত বছরের ১৬ মে ভারত থেকে কয়লা রপ্তানিও বন্ধ হয়ে যায়।