সুনামগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এ সভার আয়োজন করে। সভায় স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য সপ্তাহব্যাপী মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। ২২ থেকে ২৯ জুন এ মেলা অনুষ্ঠিত হবে। নারী উদ্যোক্তা সোসাইটির সিলেট বিভাগীয় আহ্বায়ক বিলকিছ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, মহিলাকল্যাণ কেন্দ্রের সহসভাপতি ঊষা রায়, মহিলা সমিতির সহসম্পাদিকা রায়হানা মঞ্জুর চৌধুরী, নারী উদ্যোক্তা অনিতা দাশ গুপ্তা, ফৌজি আরা শাম্মী প্রমুখ বক্তব্য দেন। তাঁরা নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধা দাবি করেন।