সুনামগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী শেষ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের আট দিনব্যাপী এক প্রদর্শনী ও বিক্রয় মেলা গত শুক্রবার শেষ হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৬ জন নারী উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করেন।তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জের সভাপতি ফৌজিআরা শাম্মীর সভাপতিত্বে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চন্দনা ঘোষ, নরওয়েপ্রবাসী নারী উদ্যোক্তা হাফছা হক, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সমাজকর্মী রাবেয়া বারী, রফিকা রইছ, নারীনেত্রী শাহানা রব্বানী, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, মেলার সমন্বয়কারী অনিতা দাশগুপ্তা প্রমুখ।