সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের ষোলঘর খেলার মাঠে গতকাল শনিবার থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলাটির আয়োজন করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান।