সুনামগঞ্জে সীমান্ত হাটের উদ্বোধন
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকায় গত মঙ্গলবার একটি সীমান্ত হাট উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনেই উভয় দেশের বিপুলসংখ্যক মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে হাট প্রাঙ্গণ।উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনীষ চাকমা, বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল খালেদ, ভারতের খাসিয়া হিলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি এম ওয়ালাং ও বিএসএফের খাসিয়া হিলের অধিনায়ক কমলজিৎসিং উপস্থিত ছিলেন।এটি বাংলাদেশ-ভারতের দ্বিতীয় সীমান্ত হাট। এর আগে গত বছরের ২৩ জুলাই কুড়িগ্রামে প্রথম সীমন্ত হাট চালু করা হয়।মনীষ চাকমা বলেন, ‘বাংলাদেশ-ভারত বর্ডার হাট বা সীমান্ত হাট চালু হওয়ায় শুধু সীমান্তবর্তী এলাকার মানুষের উত্পাদিত পণ্যের বেচাকেনাই নয়, এর পাশাপাশি তাঁদের মধ্যে প্রতিবেশীসুলভ মনোভাবও সৃষ্টি হবে।’ একই কথা বলেন ভারতের খাসিয়া হিলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি এম ওয়ালাং।