সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির নবনির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি সম্প্রতি পর্ষদের অভিষেক হয়েছে। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বড় ছড়ায় সমিতির প্রধান কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা শপথ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হোসেন খান, সমিতির নতুন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আমদানিকারক স্বপন কুমার দাশ, হুসাইন আহমেদ প্রমুখ।