সুন্দরবনে খাবার পানি সরবরাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের তিনটি গ্রামে নিরাপদ পানির সংস্থানে ব্যাংক আলফালাহ্ তার সামাজিক দায়িত্বশীলতা কর্মসূচির (সিএআর) আওতায় আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের এই অর্থ দিয়ে গ্রামগুলোর ১৪০টি পরিবারকে প্লাস্টিক ট্যাংক সরবরাহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে অংশীদার হিসেবে কাজ করবে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। এ ব্যাপারে গতকাল রোববার ব্যাংক আলফালাহ্ ও এমআরডিআইয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে ব্যাংক আলফালাহ্র কান্ট্রি হেড এস এ এ মাসরুর ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি