সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ও ওয়েল ফুডের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড মিনারেল ওয়াটার অ্যান্ড পিইটি ইন্ডাস্ট্রিজের নিরাপদ পানির ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার এবং ওয়েল ফুডের মধ্যে একটি কো-ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) আসিফ ইকবাল। ওয়েল ফুডের পক্ষে ছিলেন ওয়েল ফুডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।