সুপার বোর্ডের গ্রিন ফ্যামিলি টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পার্টিক্যাল বোর্ডের ব্র্যান্ড সুপার বোর্ডের প্লাটিনাম ডিলার এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারের রয়্যাল টিউলিপ বিচ রিসোর্টে ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে ‘সুপার বোর্ড গ্রিন ফ্যামিলি ফেস্ট’। অনুষ্ঠানে টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম এ কালাম প্লাটিনাম ডিলারদের হাতে ক্রেস্ট তুলে দেন। আয়োজনে ছিল খেলাধুলা, র্যাফল ড্র, গিফটসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কোম্পানির সিএও, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), হেড অব ব্র্যান্ড অ্যান্ড মিডিয়া, এজিএম (সেলস) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইভেন্টের আয়োজনের দায়িত্বে ছিল বিজ্ঞাপনী সংস্থা রেড রকেট লিমিটেড। বিজ্ঞপ্তি।