সুপার বোর্ডের ডিলার সম্মেলন ও কার্পেন্টার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আসবাবশিল্পের কার্পেন্টারদের নিয়ে সম্প্রতি দিনব্যাপী কর্মশালা ও আঞ্চলিক ডিলার সম্মেলন আয়োজন করে টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান সুপার বোর্ড মিলস। এতে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক মো. মোফাচ্ছেল হক। কর্মশালায় কাঠের বিকল্প আধুনিক আসবাব উপকরণের ব্যবহার, সঠিক কর্মপদ্ধতি ইত্যাদি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি সুপার বোর্ড ও সুপার ফরমিকা ব্র্যান্ডের প্লেইন বোর্ড, ভিনিয়ার বোর্ড, মেলামাইন বোর্ড, প্লাইউড, ল্যামিনেটস, এম ডি এফ ডোরের গুণাগুণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রশাসনের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।