সুপার স্টার ও ডি লাইট সোলারের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপের প্রতিষ্ঠান সুপার স্টার সোলার এবং ডি লাইট সোলারের মধ্যে ব্যবসায়িক সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। সুপার স্টার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ এবং ডি লাইট সোলারের রিজিওনাল বিজনেস ডিরেক্টর সামিত মিত্র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।